ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার কার্যকর্তাকে তৃণমূলের দুষ্কৃতিরা খুন করেছে এমন অভিযোগ উঠেছে। আর এই ঘটনার প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চার তরফে এক মোমবাতি মিছিল হয়ে গেল বৃহস্পতিবার। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার সামনে এমন অভিযোগ তুলে ভারতীয় জনতা যুব মোর্চার দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির পক্ষ এই মোমবাতি মিছিলের আয়োজন করা হয়। উল্লেখ্য পুরুলিয়া জেলার বলরামপুরের সুপুডি গ্রামের ১৮ বছর বয়সী ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকর্তা ছিলেন ত্রিলোচন মাহাতো। ভোটের সময় তৃণমূল দুষ্কৃতিরা তাকে খুন করে বলে অভিযোগ। এই খুনের প্রতিবাদে এদিন এই মিছিল করে শোক পালন করে দক্ষিণ দিনাজপুর জেলার ভারতীয় জনতা যুব মোর্চার সদস্যরা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/govd3WJtimQ